কম্পিউটার সফটওয়্যার শব্দটির সঙ্গে। এটি কম্পিউটারের অংশ


 

কম্পিউটার সফটওয়্যার



এখন আমরা পরিচিত হব কম্পিউটার সফটওয়্যার শব্দটির সঙ্গে। এটি কম্পিউটারের অংশ। কম্পিউটার চালানোর জন্য দরকার হয় সফটওয়্যার। কম্পিউটার নামক যন্ত্রটিকে পরিচালনা করার সঙ্গে এই শব্দটি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে। বিভিন্ন প্রোগ্রাম বা পদ্ধতি বা প্রণালীকে কাজে লাগিয়ে কম্পিউটারের তথ্যকে ব্যবহার করা হয়। সফটওয়্যার বলতে এই সব প্রোগ্রামকেই বোঝায়




কম্পিউটার সফটওয়্যার শব্দটির সঙ্গে। এটি কম্পিউটারের অংশ


 বস্তুত, একেকটি সফটওয়্যার প্রোগ্রাম কম্পিউটারকে নির্দেশ দেয়, কী করতে হবে। ধরা যাক, একটি কম্পিউটারের বাংলা হরফের সফটওয়্যার প্রোগ্রামকে কাজে লাগানো হলো। সে ক্ষেত্রে কি বোর্ডের মাধ্যমে যে তথ্যই (সংখ্যায় বা শব্দে) কম্পিউটারের স্মৃতিকক্ষে পাঠানোর চেষ্টা হবে, তা জমা পড়বে বাংলা হরফে, যা দেখা যাবে কম্পিউটারের পর্দায়। অর্থাৎ এ ক্ষেত্রে ঐ সফটওয়্যার প্রোগ্রামটি কম্পিউটারকে বাংলা হরফে তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে। সফটওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।

Post a Comment

0 Comments