রেজিস্টান্স
রেজিস্টান্সের সংজ্ঞা:
পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওগয়ার সময় পরিবাহী পদার্থের যে বৈশিষ্ট বা ধর্মের কারনে তা বাঁধা প্রাপ্ত হয়, উক্ত বৈশিষ্ট বা ধর্মকেই রেজিস্টান্স বলে। এর প্রতিক R বা r.
রেজিস্টান্সের একক:
কোন পরিবাহির দুই প্রান্তের 1 ভোল্ট বিভব পার্থক্যের কারনে উক্ত পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয়, সেই বাঁধাকে 1 ওহম বলে। অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে উক্ত পরিবাহীর রেজিস্টান্স হবে 1 ওহম।
ওহম এর প্রতিক ওমেগা (Ω)
ওহমের সুত্র:
1826 খ্রিস্টাব্দে জার্মান বিজ্জানী ডাঃ জর্জ সাইমন ওহম সর্ব প্রথম কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্টান্সের মধ্যকার সম্পর্ক নির্ণয় করেন। এই সুত্রটি ওহম এর সুত্র নামে পরিচিত। একে বলা হয় "Ohm's Law is the mother of all laws." কারন ইলেকট্রিসিটি ও ইলেকট্রনিক্স এর প্রায় সবখানে এই সুত্রের ব্যবহার হয়েছে। সুত্রটি হলঃ
যদি স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্টান্সের উল্টানুপাতিক।
অর্থাৎ R=V/I,
এখানে R = রেজিস্টান্স, V = ভোল্টেজ এবং I = কারেন্ট।
রেজিষ্ট্যান্ট ক্যালকুলেটর:
ইলেকট্রিসিটি, বিশেষ করে ইলেকট্রনিক্স এ প্রচুর পরিমানে রেজিষ্টর ব্যবহার করা হয়। এই সকল ক্ষুদ্রাকৃতির রেজিষ্টর গুলোর মান তাদের গায়ে বিভিন্ন রঙ বাঁ Colour এর রিং ব্যবহার করে নির্দেশ করা হয়।
.jpeg)

0 Comments
What's