ইঞ্জিনিয়ারিং এস্টিমেট কিছু প্রশ্ন

  সিভিল ইঞ্জিনিয়ারিং এর এস্টিমেট সংক্রান্ত প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং উত্তর! ‎‎














১. একটি য়রের মেঝে 6 মিটার × 4 মিটার। নিরনয় করতে হলে এক স্তর ইটের ফ্লাট সেলিং কাজের জন্য প্রয়োজনীয় ইট বালির পরিমান বের কর।
উত্তরঃ মালামাল নির্ণয়ঃ
কাজের পরিমান = 6 × 4 = 24 বর্গ মিটার।
ইটের পরিমান = 24 × 31 = 744 টি (প্রচলিত ইট)
এবং = 24 × 50 = 1200 টি (মেট্রিক ইট)
চিকন বালি = 24 × 0.15 = 3.60 ঘনমিটার (প্রতি বর্গমিটারে 0.15 ঘনমিটার হিসাবে)

২. 10m^3 R.C.C. কাজে 1:2:4 অনুপাতে 1% MS Rod ব্যবহার করা হইয়াছে। সকল প্রকার নির্মান সামগ্রীস পরিমান বের কর।
উত্তরঃ M.S Rod = 10 × 1.5 = 785 kg
= 7.85 Quintal
Dry volume = 10 × 1.5 = 15m^3
Sum of ratio = 1 + 2 + 4 = 7
So, Cement = 15×1/7 × 30 = 64.28 = 65 bag
Sand = 15×2/7 = 4.28m^3
Khoa = 15×4/7 = 8.57m^3 ×@30৩ = 2572 Nos

৩. যে কোন নির্মাণ প্রকল্পে ব্যয়ের শতকরা হিসাব লিখ।
উত্তরঃ শতকরা হিসাব নিম্নরুপ-
র্মিাণ সামগ্রীর ব্যয় বাবদ 60%
শ্রমিক মজুরি বাবদ 20%
যন্ত্রপাতি, মিকচার মেশিন ইত্যাদি বাবদ 3%
কার্য্ নির্বাহে স্টাফ ও প্রাতিষ্ঠানিক ব্যয় 4.5%
আবাসিক ও সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ 2.5%
ঠিকাদারের মুনাফা 10%
মোট = 100%

৪. Framed Structure Building বলতে কী বুঝায়?
উত্তরঃ সারিবদ্ধ কলাম, পিলার বা স্টেশনকে ফ্লোর এবং ছাদ সমতলে বিম দ্বারা দৃঢ়ভাবে আটকানো কাঠামোরে ফ্রেমড স্ট্রাকচার বলে।

৫. Load Bearing Wall বলতে কী বুঝায়?
উত্তরঃ যে সকল দেওয়াল কাঠামোর ভর বা লোড সরাসরি বহন করে থাকে তাদেরকে লোড বিয়ারিং বলে।

৬. দালানের অংশগুলো কি কি?
উত্তরঃ দালারেন মূলত দুটি অংশ, যেমন-
সাব-স্ট্রাকচার বা ভিত্ তি
সুপার স্ট্রাকচার।

৭. দালানের প্রধান প্রধান অংশগুলি কী কী?
উত্তরঃ দালানের প্রধান প্রধান অংশগুলি হলো-
ভি্ত্তি
গাঁথুনীর কাজঃ
দেয়াল
দরজা-জানালা
ছাদ
মেঝে
সিড়ি

৮. Sub-Structure এর উপাংশগুলোর নাম লিখ।
উত্তরঃ Sub-Structure এর উপাংগুলো নিম্নরুপ-
Foundation Base
Foundation pile and pile cap (If Required)
Foundation Footing of Column base
Foundation Plinth and Floor
Foundation Beam (Grade Beam or Tie beam)

9. Super-Structure এর উপাংশগুলোর নাম লিখ।
উত্তরঃ Super-Structure এর উপাংগুলো নিম্নরুপ¬-
Plinth Level (Floor Level) to Window sill Level
Window sill level to Lintel Level
Lintel
Lintel Level to Roof Level
Roof/Floor Beam
Roof Level of Finished Level (Parapet Level)
Stair, porch etc.

১০. সাটারিং বা ফর্ম্ওয়ার্ক্ কী?
উত্তরঃ সাধারনভাবে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে জমিয়ে নির্দিষ্ট আকার-আকৃতিতে আনার জন্য কাঠ, প্লাইউড, প্লাস্টিক বা স্টিল দ্বারা যে অ্স্থায়ী কাঠামো নির্মান করা হয় তাকে অর্ম্ওয়ার্ক্ বলে।‎‎‎‎‎

Post a Comment

0 Comments